শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে ১৭৮ রানেই, লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ৩৫৩ রানের ব্যবধানে। 

তাইজুল ইসলাম ও জাকির হাসান মিলেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। গতকাল ২৮ রানে দিনশেষ করা জাকির আজ সকালেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি, দলীয় ৯৬ রানে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফিরেন তিনি। 

এরপর ক্রিজে তাইজুলের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত। তবে টাইগার অধিনায়ক আরও একবার হতাশ করেছেন দলকে। প্রয়োজনের সময়ে তিনি উইকেটে টিকতে পেরেছেন কেবল ১১ বল, সাজঘরে ফিরেছেন কেবল ১ রান করেই।

এদিকে লঙ্কান বোলারদের সামলে আজ বেশ ভালোই খেলছিলেন তাইজুল ইসলাম। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোর পর হার মানতে হয়েছে তাকেও। তবে ফেরার আগে ৬১ বল খেলেছেন তিনি, করেছেন ২২ রান। এদিকে মধ্যাহ্নবিরতির আগে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এদিকে বিরতি থেকে ফিরেও সুবিধা করে ওঠতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর সাদা পোশাকে মাঠে নামা সাকিব আল হাসান আউট হয়েছেন ২৩ বলে ১৫ রান করে। 

আরও পড়ুন: যেসব আমল দিয়ে লাইলাতুল কদর পালনের পরামর্শ মুশফিকুর রহিমের

সাকিব ফেরার পর হতাশ করেছেন লিটন দাসও। সিলেট টেস্টে অবিবেচকের মত শট খেলে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন ৩ বলে ৪ রান করে। এক ওভারেই সাকিব-লিটনকে ফিরিয়েছেন আসিতা ফার্নান্দো। এরপর ক্রিজে মুমিনুলের সঙ্গী হয়েছিলেন শাহাদত দিপু। তবে তিনিও দলের প্রয়োজনে প্রতিরোধ গড়তে পারেননি। এদিকে দীপু ফেরার পর মুমিনুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মেহেদী মিরাজ। 

তবে শেষ পর্যন্ত তিনিও পারেননি নিজের উইকেট রক্ষা করতে। প্রবাদ জয়সুরিয়ার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। এদিকে এক প্রান্তে নিয়মিত উইকেট হারানোর মাঝেও অপরপ্রান্তে ভরসার প্রতীক হয়ে ছিলেন মুমিনুল। তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকেও। ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে তিনি সাজঘরে ফিরেছেন ৮৪ বলে ৩৩ রান করে। মুমিনুল ফেরার পর টাইগাররাও অলআউট হয়েছে ১৭৮ রানেই। 

এদিকে বাংলাদেশকে অলআউট করার পর ফলো অন করানোর সুযোগ ছিল লঙ্কানদের। তবে সে পথে হাটেননি ধনঞ্জায়া ডি সিলভা, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। 

এসকে/

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250