শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যেসব আমল দিয়ে লাইলাতুল কদর পালনের পরামর্শ মুশফিকুর রহিমের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। দেখতে দেখতে পেরিয়ে গেছে এবারের রমজানের ২০ দিন। তবে রমজানের শেষের ১০ দিনের বেজোড় রাতের গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ দশকের যেকোনো এক বিজোড় রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। বিভিন্ন হাদিসে এই বিজোড় রাতে শবে কদরের সন্ধানও করতে বলা হয়েছে।

এদিকে শবে কদর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রমজানের শেষ ১০ রাত যেসব আমল দিয়ে সাজাতে হবে, রোববার (৩১শে মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তা জানিয়েছেন মুশফিক।

কদরের রাত নিয়ে মুশফিকুর রহিমের ভাষ্য, “আসসালামুআলাইকুম, আজ থেকে কদরের রাত শুরু। আগামী দশটি রাত এর যেকোনো একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে, তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ!

আরো পড়ুন : শবে কদর চেনার আলামত

আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।

১. দান (কমপক্ষে ১ টাকা হলেও)

২. নামাজ (অন্তত দুই রাকাত)

৩. দু’আ (গোটা উম্মাহর জন্য)

৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে)

৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)

৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)

৭. তালিম+দ্বীনের দাওয়াত

৮. যিকির-আজকার

এস/ আই. কে. জে/ 

মুশফিক শবে কদর লাইলাতুল কদর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250