শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যে কারণে ঢাকায় আমেরিকার দূতাবাসে বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসে গত সোমবার মধ্যরাত থেকে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গতকাল মঙ্গলবারও একই ধরনের নিরাপত্তা বলবৎ ছিল। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সোমবার রাতে দূতাবাস এলাকায় যান। এ সময় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। আজ বুধবার (১৫ই অক্টোবর) পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

কেন হঠাৎ মার্কিন দূতাবাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো–এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। এটা প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা বিষয়টি জানানোর পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে।

ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট এমন প্রশ্নে এস এন মো. নজরুল ইসলাম বলেন, সেখানে একটি অস্পষ্ট ছবি রয়েছে। এটি প্রায় ঝাপসা। সিটিটিসি তদন্ত করছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সোয়াত, গুলশান থানা পুলিশ ও একাধিক গেয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নেন। মূল ফটকের সামনে সোয়াত টিমের সাঁজোয়া যানও দেখা গেছে। তবে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

মার্কিন দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250