রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তারা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’ আছেন।

মিসরের প্রধান কোচ হোসাম হাসানের যমজ ভাই সহকারী ইব্রাহিম হাসান। দুজনে একসঙ্গে খেলেছেন মিসরের জাতীয় দলেও। স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের লিওনেল মেসি আছে ঠিকই, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি ঈশ্বর আমাদের এই বিশ্বাসের প্রতিদান দেবেন।’

খেলোয়াড়দের প্রতিপক্ষের বড় নামের চাপ থেকে মুক্ত রাখতে এবং মানসিক শক্তি বাড়াতেই এমন মন্তব্য করেছেন ইব্রাহিম। ম্যাচের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মাঠে নেমে আলাদা করে মেসির দিকে তাকিয়ে থাকার কোনো কারণ নেই। ইব্রাহিম বলেন, ‘আমরা মেসিকে আলাদা করে দেখছি না। আমাদের খেলোয়াড়দের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মাঠে নেমে প্রতিপক্ষের নামের দিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে।’

মেসির বিপক্ষে খেলা নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ইব্রাহিম। তিনি আরও বলেন, ‘মেসির বিপক্ষে খেলা? এটা নিয়ে আমরা ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ কেবল মিসর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য যে কেউই হোক, আমরা মাঠে নামি লড়াই করার জন্য। আমাদের যেমন মোহাম্মদ সালাহ আছেন, তেমনি দলে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’

শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। দলের লক্ষ্য যে কেবল নকআউটে আসাই ছিল না।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250