সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) রাজধানীতে প্রেস ক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় অভিযোগ করে বলেন, হিন্দু-মুসলিম বাংলাদেশের সমতলে একসঙ্গে বাস করে। এই সম্প্রীতি আমরা দেখে আসছি। বিগত কয়েক বছর ধরে এ সম্প্রীতি নেই। পৃথিবীর সব দেশেই আমাদের উপর নির্যাতন করা হচ্ছে।

এ সময় হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান তিনি। 

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান এবং এ সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব এবং মুখপাত্র পলাশ কান্তি দে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন।

এসকে/ 

জাতীয় হিন্দু মহাজোট হিন্দু সম্প্রদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250