বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

৬৫৪ কোটি টাকায় বাড়ি কিনলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মাঠে ফিরে চোট পেয়ে আবারও এক মাসের জন্য মাঠের বাইরে গেছেন আল হিলালের এই তারকা ফুটবলার। তবে এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছেন নেইমার।

পৃথিবীর ধনীরা দুবাইয়ে বাড়ি কিনছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন নেইমার। সম্প্রতি দুবাইয়ের বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলার দিয়ে এক পেন্ট হাউস (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন ব্রাজিলিয়ান তারকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫৪ কোটি টাকা। এতেই নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুগতি রেসিডেন্স নামের সেই ভবনে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেই সঙ্গে আছে সুইমিং পুল। অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: চোট কাটিয়ে মাঠে ফিরছেন তানজিম সাকিব

বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা। 

এছাড়াও ব্যক্তিগত পরিবহনসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে। এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণ কাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানা গেছে।

সূত্র: দ্য ন্যাশনাল

এসি/কেবি

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250