শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভিডিও কলে নারীকে আত্মহত্যায় প্ররোচনা, নতুন আইনে একজনের প্রথম সাজা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা ২৩ বছর বয়সী টাইলার ওয়েব। ছবি: লেস্টারশায়ার পুলিশ

মানসিকভাবে বিপর্যস্ত এক নারীকে ভিডিও কলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে এক তরুণকে ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। ব্রিটেনের ‘অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩’-এর আওতায় এটাই প্রথম কোনো অপরাধীর কারাদণ্ডের ঘটনা। খবর দ্য টেলিগ্রাফের।

ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা ২৩ বছর বয়সী টাইলার ওয়েব। তিনি রেডিটে মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে গঠিত এক ফোরামে এক নারীর সঙ্গে পরিচিত হন। পরে তারা টেলিগ্রামে ভিডিও কলে কথা বলতেন। আদালতে বলা হয়, সেই কথোপকথনগুলো ছিল ‘বিকৃত মানসিকতার’।

সেই সময় ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ওয়েব তাকে বারবার বলেন আত্মহত্যা করতে। তিনি চান, সেই আত্মহত্যা ভিডিও কলে দেখে নিতে। আদালতের ভাষায়, এ ছিল ‘পরিকল্পিত মানসিক নির্যাতন’।

লেস্টার ক্রাউন কোর্টে বিচারক টিমোথি স্পেনসার কেসি বলেন, ওয়েব মূলত যৌন তৃপ্তির জন্য এ কাজ করেছেন। আদালত তাকে ‘হাইব্রিড আদেশ’ দিয়েছেন। অর্থাৎ, তিনি প্রথমে মানসিক হাসপাতালে থাকবেন, পরে উপযুক্ত মনে হলে কারাগারে পাঠানো হবে।

বিচারক বলেন, ‘তোমার প্ররোচনা দীর্ঘ সময় ধরে চলেছে। এটা দুজনের মধ্যে কোনো আত্মহত্যা চুক্তি ছিল না। এটি ছিল অন্যের আত্মহত্যা দেখে নিজে আনন্দ পাওয়ার বিষয়।’

জে.এস/

ব্রিটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250