রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আমরা আসলে কাদের দোসর—প্রশ্ন সাংবাদিক পান্নার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জেলখানায় যখন আপনি গেলেন, আপনার মাথায় কি চিন্তাটা এসেছে যে আমি কী করেছি, যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো?

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের এ প্রশ্নের জবাবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, এসেছে। এসেছে ভাই, এবার গ্রেপ্তার হয়েছি শুধু সে কারণে নয়। এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টকশোতে হয়ত আমার নানান ধরনের মন্তব্য অ্যাংকরিংয়ের চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে, ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ ১০ বছরে আমাকে নানা ধরনের খেসারত দিতে হয়েছে পেশাগত জীবনে। আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমরা আসলে কাদের দোসর?

বুধবার (১৯শে নভেম্বর) ‘অন্য মঞ্চ’ নামের মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল আলম পান্না বলেন, কেন বারবার এই কাজগুলো ঘটছে, এর শেষ কোথায়, ভাই? সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর- এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে। সময় আমাকে ভাবিয়েছে। ধরেই নিয়েছি যে আমাদের এভাবেই পথ চলতে হবে। সাংবাদিকতা ছাড়া বা কথা কম বলার চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে। মনে হয়েছে যে এসব করে লাভ কী আমাদের? কী এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে?

তিনি বলেন, অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আপনাকে বিএনপি- জামায়াতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময় যে এই লোকটা সরকারবিরোধী, ঠিক আমাকেও তা-ই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাচ্ছি, ‘র’-এর এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমার ছোট্ট বিষয় মাথায় ঢোকে না, আমরা যদি টাকা-পয়সার কথা চিন্তা করি, আমরা তো সবসময় সরকারের দালালি করব, সরকারের বিরাগভাজন কেন হব, সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন যে দল বা শক্তি, গোষ্ঠী ক্ষমতায় থাকে তাদের দ্বারা এই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দল, বিরোধী শক্তি কয় টাকা খরচ করতে পারে, আর তাদের তাঁবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় কথাগুলো বলছেন বিভিন্ন সরকারের সময়, আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না?

মঞ্জুরুল আলম পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250