সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘আমার কাছে তিনিই ইতিহাসের সেরা।’ লামিনে ইয়ামাল এই কথা বলার পর তুলনা করা কি আর মানায়? তবু কেউ কেউ জোর করে লিওনেল মেসির সঙ্গে তুলনা টেনে আনেন। অথচ ইয়ামালের ক্যারিয়ারের সেই সময়টা এখনো আসেনি। সামনে তার আরও অনেক পথ।

হ্যাঁ, ইয়ামালের খেলার ধরন দেখে কারও কারও মনে মেসির কথা আসে। এটুকুই। কিন্তু তুলনা? সে পথে হাঁটতে রাজি নন ইয়ামাল নিজেই। যুক্তরাষ্ট্রের ‘সিবিএস নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে এই বার্সেলোনা উইঙ্গার পরিষ্কার বলেছেন, তিনি মেসির মতো হতে চান না। নিজের পথটা তিনি গড়তে চান নিজের মতো করে। আর মেসিও নাকি সেটা জানেন।

ইয়ামাল যেন অনুচ্চারে বোঝাতে চাইলেন—‘যাদের নিয়ে তুলনা তাদের মাথাব্যথা নেই, আর চারপাশের পাড়া–পড়শির ঘুম নেই!’ মেসি ২০২১ সালে বার্সা ছাড়ার পর সত্যিকার অর্থে শুধু ইয়ামালের খেলাতেই তার ছায়া দেখা যায়। 

জাতীয় দল আর বার্সা মিলিয়ে এত অল্প বয়সে ইয়ামালের সাফল্যের পথরেখাও প্রায় মেসির মতো। বার্সার হয়ে একাধিকবার লিগ জিতেছেন, স্পেনের হয়ে ইউরো। ব্যালন ডি’অরের আলোচনায়ও আছেন।

আরেকটু গভীরে নামলে মিল আরও পাওয়া যায়। ইয়ামালও কিন্তু মেসির মতোই বাঁ পায়ের খেলোয়াড়। পজিশনও প্রায় একই। মেসির মতো গোল করা এবং করানোও তার কাজ। তবু ইয়ামাল চান না মেসির সম্মান এতটুকু ক্ষুণ্ন হোক। তাই নিজেকে এই তুলনা থেকে দূরে রাখতে চান তিনি।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তুলনা নিয়ে কথার শুরুতেই ইয়ামাল বললেন, ‘তিনি যা এবং ফুটবলে যা, সে জন্য তাকে সম্মান করি। মাঠে দেখা হলে পারস্পরিক সম্মানটা থাকবে। আমার কাছে তিনিই ইতিহাসের সেরা।’

জে.এস/

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250