মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফোনের নেটওয়ার্ক সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় সবাইকে কোনও না কোনও সময় ফোনের সিগন্যালের সমস্যায় পড়তে হয়। খুব প্রয়োজনীয় মুহূর্তে ঘনঘন কল ড্রপ হওয়া কিংবা আরও নানা ধরনের সমস্যায় প্রবল অস্থিরতার মধ্যে পড়ার অভিজ্ঞতা বোধহয় সবারই কমবেশি আছে। তবে কিছু সহজ উপায়ে ফোনের এই নেটওয়ার্ক সমস্যা দূর করা যেতে পারে।

প্রথমেই দেখে নিন আপনি কোনও ধাতব কাঠামো বা বড় দেয়ালের আশপাশে আছেন কিনা। তাহলে সেখান থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় যেতে পারেন। এতেও কাজ না হলে ফোন কেসটা খুলে দেখুন, বিশেষত সেটা যদি একটু মোটা হয়।

এরপরও কোনও সমাধান না হলে দেখে নিন ফোনে চার্জ কত ভাগ আছে। যদি কম থাকে, তাহলে চার্জ দেওয়ার ব্যবস্থা করুন। কেননা এমনও হতে পারে শক্তিশালী সিগন্যাল রিসিভ করার দরকার সত্ত্বেও স্রেফ ফোনের চার্জ তেমন বেশি না থাকায় তা হয়ে ওঠে না।

আরো পড়ুন : ফেসবুক বন্ধু চাইলেই দেবেন না ব্যক্তিগত ছবি

মোবাইল নেটওয়ার্ককে শক্তিশালী করতে আরও একটা পদ্ধতি রয়েছে। সেটা হলো, নিজের ফোনের এয়ারপ্লেন মোড চালু করা। তারপর সেটা বন্ধ করে আবার সাধারণ মোডে ফিরে যাওয়া। তাতে কাজ না হলে ফোনটি রিস্টার্ট করুন। প্রয়োজনে সিম বের করে আরও একবার ঢুকিয়ে দেখুন। সাধারণত, এর মধ্যেই ফোনের সিগন্যাল মজবুত হয়ে ওঠে।

আরও একটা সমস্যা হচ্ছে সেটিংস আপডেটের বার্তা এসেছে অথচ আপনি তা করেননি। অ্যান্ড্রয়েড বা আইফোনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এতেও কিন্তু সিগন্যাল সমস্যা হতে পারে। কাজেই এমন কোনও আপডেট বাকি থাকলে তা করে ফেলুন। এতেও কাজ না হলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন।

এস/ আই.কে.জে/


মেবাইল নেটওয়ার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250