শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৫৮ বছর বয়সে সাড়ে ৪ ঘণ্টা প্লাঙ্ক করে বিশ্বরেকর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বয়স একটি সংখ্যা মাত্র, আবারও তার প্রমাণ দিলেন ডোনাজিন ওয়াইল্ড। ৫৮ বছর বয়সে সাড়ে ৪ ঘণ্টা প্লাঙ্ক করে বিশ্বরেকর্ড করলেন এই নারী। কানাডার আলবার্টার বাসিন্দা ডোনাজিন ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ডের জন্য প্ল্যাঙ্ক করেছিলেন। ২০১৯ সালে কানাডিয়ান ডানা গ্লোওয়াকার আগের রেকর্ডের চেয়ে যা ১০ মিনিট বেশি।

ডোনাজিন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। অবসরে যাওয়ার পর তিনি শারীরিক কসরত শুরু করেন। তবে এবার তিনি ৪ ঘণ্টা প্লাঙ্ক করে রেকর্ড করে ফেলেন। মেদ ঝরাতে প্লাঙ্ক খুবই জনপ্রিয় একটা ব্যায়াম। সাধারণত ডোনাজিন প্রতিদিন তিন ঘণ্টা পর্যন্ত প্লাঙ্ক করেন। তবে রেকর্ডের জন্য তিনি আরও সময় বাড়ান। তার ইচ্ছা ছিল ৬ ঘণ্টা প্লাঙ্ক করবেন। 

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে খাটো নারী ছিলেন প্রিন্সেস পলিন

ডোনাজিন বলেন, প্রথম দুই ঘণ্টা দ্রুত কেটে গেছে, কিন্তু পরের দুই ঘণ্টা অনেক বেশি কঠিন ছিল। শেষ ৩০ মিনিটে তিনি শ্বাস নেওয়া, শান্ত থাকা এবং কাঁপুনি যেন না হয় সেদিকে মনোনিবেশ করেছিলেন।

এই রেকর্ডের সময় স্বামী, ছেলেমেয়ে এবং ১২ জন নাতি-নাতনি উপস্থিত ছিলেন। ডোনাজিনকে উৎসাহ দিতেই তারা এসেছিলেন। প্ল্যাঙ্ক পজিশনে সিনেমা দেখার পাশাপাশি পড়াশোনাও করতেন তিনি। প্রায় এক দশক ধরে নিজেকে এই রেকর্ডের জন্য প্রস্তুত করছিলেন।

ডোনাজিন শুধু নারীদের নয় পুরুষের করা প্লাঙ্কের সর্বোচ্চ রেকর্ডটিও ভাঙতে চান। পুরুষদের প্ল্যাঙ্ক বিশ্বরেকর্ডটি বর্তমানে দাঁড়িয়েছে ৯ ঘণ্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ডে, যা গত বছর চেকিয়ার জোসেফ শালেক অর্জন করেছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

এস/ আই. কে. জে/ 


নারী প্লাঙ্ক ডোনাজিন ওয়াইল্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250