মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

মাইসোর পাক মিষ্টি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কখনও মাইসোর পাক মিষ্টির নাম শুনেছেন? ভারতের একটি বিখ্যাত মিষ্টি এটি। বেসন, ঘি দিয়ে তৈরি এই মিষ্টির স্বাদ কিন্তু দারুণ। তাই চাইলে এবারের শীতে আপনার ঘরে বানিয়ে ফেলতে পারেন এই  মিষ্টি।  চলুন জেনে নিই এই রেসিপি -

উপকরণ

বেসন- ১ কাপ

ঘি- ২ কাপ

চিনি- ১ কাপ

আরো পড়ুন : গরুর মাংসের কালিয়ার রেসিপি

প্রণালি

বেসন, এলাচ গুঁড়ো আর বেকিং পাউডার চেলে নিন। একটি বাটিতে ২ কাপ ঘি গরম করে নিন। অন্য একটি কড়াইতে চিনি আর পানি মিশিয়ে শিরা বানিয়ে নিন। খেয়াল রাখুন শিরা হালকা চটচটে হবে। এবার গ্যাস বন্ধ করে অল্প অল্প করে বেসন শিরার মধ্যে মিশিয়ে নিন। পুরো বেসন মেশানো হয়ে গেলে গ্যাস আবার জ্বালিয়ে দিন। বেসন ফুটতে শুরু করলেই গরম ঘি ১ হাতা করে দিয়ে দিন আর ক্রমাগত নাড়তে থাকুন। 

এক হাতা ঘি পুরোটা বেসনে মেশানো হলে আবার এক হাতা ঘি দিতে হবে। এভাবে ঘি দিতে দিতে একটা সময় আসবে যখন বেসন আর ঘি টানবে না। অন্যদিকে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন আগে থেকেই ঘি মাখানো পাত্রে ঢেলে দিতে হবে। কোনোরকম নাড়াচাড়া করা যাবে না।

১০ মিনিট অপেক্ষা করার পর ছুরি দিয়ে হালকা করে কেটে নিন। তবে পুরোপুরি নিচ অবধি কাটা যাবে না। একদম ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি নিচ অবধি কেটে পরিবেশন করুন মজাদার মাইসোর পাক।

এস/ আই.কে.জে


মাইসোর পাক মিষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250