রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

টাঙ্গাইলে রেললাইনে বাস, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করল পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস রেললাইনের ওপরে উঠেছে। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করে বাসটি রেললাইন থেকে সরিয়ে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩শেএপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

আরো পড়ুন: বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস

পুলিশ গণমাধ্যমকে জানায়, রাতে ঢাকাগামী আরপি এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপরে উঠে যায়। খবর পেয়ে পুলিশ পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বাস থেকে যাত্রীদের নামিয়ে বাসটি রেললাইন থেকে সরিয়ে দেয়।  

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী গণমাধ্যমকে জানান, বাসটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুত পুলিশ কন্ট্রোল রুমে ও রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দাঁড় করায়। এতে বাসটি ট্রেনের সঙ্গে সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়।

এইচআ/ 

ট্রেন উদ্ধার সড়ক দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250