শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেববর্মনের বায়োপিক, যাকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তার জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এ খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এ বায়োপিকে পর্দার আর ডি বর্মন হবেন ফারহান আখতার।

ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বানিয়ে পরিচিতি পেয়েছেন নীরাজ পান্ডে। এবার আর ডি বর্মনের জীবনের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি। আর ডি বর্মনের মতো বহুমুখী প্রতিভাবান সংগীত তারকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই সিনেমাটি বানাতে চান পরিচালক।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এই প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ের জন্য ফারহান আখতারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন নীরাজ পান্ডে। অভিনয়ের বাইরে গানেও বেশ দখল আছে ফারহানের। বলিউডে এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ বায়োপিকে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। সব মিলিয়ে একজন সফল গায়ক ও পারফরমার হিসেবে আর ডি বর্মনের চরিত্রকে ফারহানই নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে মনে করছেন নির্মাতা। ফারহানও এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত।

আর ডি বর্মনের চরিত্রে অভিনয়ের জন্য কঠিন প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে ফারহানকে। তার হাঁটাচলা, কথা বলার ধরন থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানোর কৌশল—সবকিছু রপ্ত করতে কয়েক মাস প্রশিক্ষণ নেবেন ফারহান। শরীরের গঠনেও কিছু পরিবর্তন আনতে হবে।

নির্মাতা এরই মধ্যে আর ডি বর্মনের বেশ কিছু কালজয়ী গানের অফিশিয়াল রাইটস নিয়েছেন, যা সিনেমার ন্যারেটিভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গানগুলোর নতুন ভার্সন তৈরির কাজ শুরু হয়ে গেছে।

জানা গেছে, আর ডি বর্মনের সংগীত ক্যারিয়ারের সাফল্যগাথার পাশাপাশি এ বায়োপিকে উঠে আসবে তার উত্থান-পতন, প্রেম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতের বৈপ্লবিক পরিবর্তনের নানা অধ্যায়। সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে শুটিং ফ্লোরে গড়াবে বায়োপিকটি।

আর ডি বর্মনের এই বায়োপিক ছাড়াও আরেক প্রখ্যাত সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ফারহানকে। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক বানাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার।

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250