রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ব্যবহৃত তেলে ভাজা খাবারে বাড়ে হৃদ্‌রোগ, স্ট্রোকের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

রান্নার কাজে একবার ব্যবহার করা তেল পুনরায় ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি থাকে। ব্যবহৃত তেল আবার ব্যবহার করতে চাইলেও তা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নিয়ম মেনে। আবার তেল ফেলে দেওয়ার সময় পরিবেশের ক্ষতি হচ্ছে কী না, সেদিকেও খেয়াল রাখতে হবে। চলুন, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান শম্পা শারমিন খানের কাছ থেকে বিষয়টা ভালো করে জেনে নিই।

তেল ব্যবহার করার চব্বিশ ঘণ্টার মধ্যেই পুনরায় ব্যবহার করতে হবে, সেটিও সর্বোচ্চ তিন-চারবার। এক দিনের জমানো তেলের সঙ্গে নতুন করে টাটকা তেল মিশিয়ে নিলেও এই তেল এর বেশি আর রাখা যাবে না। ব্যবহৃত তেলে আবার কোনো খাবার ডুবিয়ে ভাজার চাইতে কোনো তরকারি রান্না কিংবা সবজি বা ডিমভাজির মতো পদে ব্যবহার করা ভালো। পুনরায় ব্যবহারের আগে তেলের রং ও গন্ধ খেয়াল করুন। বড়সড় পরিবর্তন দেখলে সেই তেল আর ব্যবহার করবেন না।

ডুবোতেলে খাবার ভাজার চেয়ে বিকল্প পদ্ধতিতে রান্নার আয়োজন করতে পারলে সবচেয়ে ভালো। বিশেষ করে, প্রাপ্তবয়স্কদের জন্য ডুবোতেলে ভেজে খাবার রান্না না করে এমন পদ করুন, যাতে কম তেল প্রয়োজন হয়। মোমো বা ডাম্পলিংয়ের মতো পদ তৈরি করতে পারেন।

যে তেল আর ব্যবহার করা যাবে না, স্বাস্থ্যঝুঁকি এড়াতে তা আপনি নিশ্চয়ই ফেলে দেবেন; কিন্তু কোথায়? রান্নাঘরের সিঙ্কে? তাহলেই আরেক মুশকিল! তাই ঠাণ্ডা হয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকের বোতলে খুব ভালোভাবে মুখ আটকে তেলটা রাখতে হবে। জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে এই বোতল ময়লার ঝুড়িতে ফেলতে সুবিধা হবে। তেল চুইয়ে পড়ে পরিবেশ নষ্ট হবে না। তেলের পরিমাণ কম হলে অবশ্য কাগজ কিংবা রান্নাঘরের কাজের উপযোগী টিস্যুপেপার দিয়ে মুছেই ফেলে দিতে পারবেন।


রবি.হক/এইচ.এস

ভাজা তেলের ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250