বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

তিন দিনের অবকাশযাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শনিবার (১০ই ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও-ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত সাজেকে থাকবেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সফরকালীন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এ ছাড়া তিনি পাহাড়ের বিভিন্ন অংশে ঘুরে বেড়াবেন।

আরও পড়ুন: তিন দিনের সফরে সাজেক যাবেন রাষ্ট্রপতি

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রপতি সাজেকে হেলিকপ্টারে করে আসবেন। কংলাক পাহাড় রোডে খাসর‌্যং হলিডে রিসোর্টে তার অবস্থান করার কথা রয়েছে। ১২ই ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। এখানকার ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

এসকে/ 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250