রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

মুসলিম কখনো গুজবের মাইক হয় না: আজহারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুসলিম কখনো গুজবের মাইক হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, ‘তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।'

আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন। 

এ ছাড়া ওই পোস্টের কমেন্টবক্সে তিনি লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। 

তিনি বলেন, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।  সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারেকাছেও নেই।

মিজানুর রহমান আজহারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250