শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানের শুরু থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল। আজ মঙ্গলবার (১২ই মার্চ) থেকে নতুন সময় মেনে চলছে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।

রোববার (১০ই মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। 

আরো পড়ুন: অবশেষে কাল চালু হচ্ছে ‘বুড়িমারী এক্সপ্রেস’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এ সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন। 

ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

এসি/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250