শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইউক্রেন নিয়ে চুক্তি করতে প্রস্তুত পুতিন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি চুক্তি করতে প্রস্তুত রয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার (১৫ই আগস্ট) আমেরিকার আলাস্কায় দুই নেতার বৈঠকের আগে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।

আলাস্কার বৈঠক সফল হওয়ার ৭৫ ভাগ সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধ বন্ধে পুতিনকে আরও আগ্রহী করে তুলে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।

ট্রাম্প জোর দিয়ে বলেন, আজকের বৈঠকে পুতিনকে তিনি তার ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট; আর তিনি আমার সঙ্গে সময়ক্ষেপণ করতে যাচ্ছেন না।’

ট্রাম্প বলেন, ‘আমি প্রথম দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই বুঝে যাব... আমাদের মধ্যে একটি ভালো বৈঠক হবে, নাকি একটি খারাপ বৈঠক হবে।’ তিনি বলেন, ‘যদি এটি একটি খারাপ বৈঠক হয়, তবে এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি এটি একটি ভালো বৈঠক হয়, তবে আমরা খুবই নিকট ভবিষ্যতে শান্তি অর্জন করতে যাচ্ছি।’

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250