শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

সংগীতশিল্পী আসিফের মন্তব্যের পর সাকিবকে নিয়ে যা বললেন প্রেস সচিব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'কথা সত্য। আগামী ১০০ বছরেও এ রকম খুনি-পূজারী, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।' 

সম্প্রতি সাকিবকে নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের মন্তব্যের জেরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে শফিকুল আলম এ কথা বলেন।

প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৬ই অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে প্রশংসায় ভাসান তিনি।

আসিফ বলেন, 'সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কি না, আমরা জানি না। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।'

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250