মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

দক্ষিণী অভিনেতা মোহনলালের রেকর্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

মোহনলাল। ছবি: বিবিসি

দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তার অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।

গত ২৭শে মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চান। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকরা মনে করছেন, এ সিনেমার আয় আরও বাড়বে।

এইচ.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250