মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

শাকিব, নিশো, মোশাররফ ও সিয়াম একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’—এ চার সিনেমা একসঙ্গে, একই দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পারবেন দর্শকরা। ৬ই জুন ঈদুল আজহার আগের দিনের এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদোয়ান রনি জানান, ‘দর্শকরা চরকিতে গত ঈদুল ফিতরের আলোচিত সিনেমা বরবাদ, দাগি, ‘চক্কর ৩০২ ও ‘জংলি একই দিন থেকে উপভোগ করতে পারবেন।'

রোজার ঈদের অন্যতম আলোচিত সিনেমা ছিল বরবাদ। নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন রূপে হাজির হন শাকিব খান।

দাগি সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দায় আলোচিত হয়েছেন নির্মাতা শিহাব শাহীন ও অভিনেতা আফরান নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে জংলি। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক আবেগঘন যাত্রায়।

সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা চক্কর ৩০২। শরাফ আহমেদ জীবন পরিচালিত এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250