সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

কেক কেটে বাইকের জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এতদিন নিজের বা অন্যের জন্মদিন পালন করেছেন নিশ্চয়ই, কিন্তু এবার  মোটরসাইকেলের জন্মদিন পালন করলেন এর মালিক। আর জন্মদিন মানেই তো কেক। তাই এর মালিকের ইচ্ছায় রীতিমতো কেক কেটে সবাইকে ডেকে সাড়ম্বরে জন্মদিন উদযাপন করা হলো এক অদ্ভুত কায়দায়। সম্প্রতি এই অভিনব জন্মদিনের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বাইকের সামনের চাকায় বাঁধা রয়েছে একটি ছুরি। এরপর সেখানে আনা হয় একটি কেক। চাকায় বাঁধা সেই ছুরি দিয়ে কেক কেটে মোটরসাইকেলের জন্মদিন উদযাপন করা হয়। তখন এর চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাততালি দেন।

আরো পড়ুন : সবচেয়ে বড় আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড!

এ সংক্রান্ত ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্সের বাবু ভাইয়া নামে একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে গেছে।

বাইকের প্রতি মালিকের এমন ভালোবাসা নিয়ে নেটিজেনরা হাস্যরসমূলক নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মোটরসাইকেল সম্পর্কে কতটা চিন্তাশীল হতে পারেন একজন।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘প্রথমে সাইলেন্সার ব্যবহার করে মোমবাতিও নিভিয়ে দেওয়া উচিত ছিল।’

সূত্র: এনডিটিভি

এস/কেবি

জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250