শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

জাপা নিষিদ্ধের পক্ষে জামায়াত ও এনসিপি, বিএনপি রাজি নয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজ নিজ অবস্থান জানিয়েছে।

গতকাল রোববার (৩১শে আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে তিন দলের সঙ্গে পৃথক বৈঠকে জুলাই সনদ, সংসদ নির্বাচন, নুরুল হক নুরের ওপর হামলা, জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াত ও এনসিপি জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি বলেছে, তারা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। সরকারপ্রধান তিন দলকেই বলছে, নির্বাচন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।

বৈঠক শেষে বিএনপি জানিয়েছে, তারা নির্বাচন নিয়ে আশ্বস্ত। তবে জামায়াত বলেছে, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে তাদের শঙ্কা রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে, নির্বাচনে অংশগ্রহণের পথ সংকুচিত হয়ে যাবে। 

জামায়াতের মতো এনসিপিও বলেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। দলটি গণপরিষদ নির্বাচনসহ কিছু দাবি জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ জানিয়েছে। 

গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের জেরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

নুরকে মারধরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিকে বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা। প্রথমে জামায়াত, পরে এনসিপি এবং শেষে বিএনপির সঙ্গে বৈঠক করেন তিনি।

জে.এস/

বিএনপি ড. মুহাম্মদ ইউনূস জাতীয় পার্টি জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250