সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব প্রচারণা পুরোপুরি ভ্রান্ত এবং তা ঠিক হচ্ছে না।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি ঠিক হচ্ছে না। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যে প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে সংসদে জুলাই সংশোধনী কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা সরকারে এসেছি, এখন চেষ্টা করছি। জুলাই ঘোষণার প্রতিটি অংশে আমরা যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন করতে চাই। অনেক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’

গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সেগুলোর সমাধান সংসদে আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তিনি বলেন, ‘আসুন, পার্লামেন্টে আলোচনা করি। কোন কোন জায়গায় সমাধান সম্ভব, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংকট মোকাবিলা ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়। তিনি বিরোধী দলগুলোর প্রতি ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারকে প্রতিশ্রুত কাজ বাস্তবায়নের জন্য সময় ও সুযোগ দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘মাত্র পাঁচ মাস কয়েক দিন হয়েছে। এই অল্প সময়ে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়।’ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250