শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রথম ভোটকেন্দ্রে ‌‘ড্র’ করলেন ট্রাম্প ও কমলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে ড্র করেছেন ট্রাম্প-কমলা।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।

সূত্র : সিএনএন

আই.কে.জে/

ট্রাম্প-কমলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250