মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ফের বলিউডে কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিলেও বলিউডে তেমন একটা কাজ করা হয়নি তার। সর্বশেষ গত বছর বরুন ধাওয়ানের ‘বেবি জন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কীর্তির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আবারও বলিউডের ছবিতে ফিরতে যাচ্ছেন।

হিন্দি ছবির খ্যাতনামা অভিনেতা রাজকুমার রাও ও তার স্ত্রী পত্রলেখা তাদের প্রযোজনা সংস্থা ‘কাম্পা ফিল্মস’-এর ব্যানারে দ্বিতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নতুন এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও ও কীর্তি সুরেশ। আগামী ১লা জুন মুম্বাইতে ছবিটির শুটিং শুরু হবে।

মিড ডে-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। ব্যঙ্গাত্মক এ ছবির গল্প দুই শিক্ষককে কেন্দ্র করে আবর্তিত হবে, যাদের লক্ষ্য শিক্ষার আসল উদ্দেশ্যকে পুনরুদ্ধার করা। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

জানা গেছে, ছবিতে হাস্যরস-বিদ্রুপের মাধ্যমে দেখানো হবে কীভাবে শিক্ষা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণের বদলে ব্যবসায়িক লাভ কীভাবে শিক্ষাব্যবস্থায় মুখ্য হয়ে উঠেছে সেটাই এ ছবিতে দেখানো হবে।

গত বছর মুক্তি পাওয়া ‘সেক্টর ৩৬’ সিনেমার নির্মাতা আদিত্য নিম্বালকর এটি পরিচালনা করবেন। ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং হবে দিল্লিতে, যেখানে টানা ৪৫ দিনের শিডিউলে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, কীর্তি সুরেশ বর্তমানে তার তামিল ছবি ‘রিভলভার রিতা’-এর শুটিং করছেন। এরপরই অভিনেত্রী নাম ঠিক না হওয়া এ সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন।

এইচ.এস/

কীর্তি সুরেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250