রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সকালের নাশতায় যা রাখবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সকালের নাশতা শরীরের শক্তির অন্যতম উৎস। সারাদিনের প্রথম শক্তি মানবদেহ এখান থেকেই পেয়ে থাকে। তাই সকালের নাশতা সুস্বাদু হওয়ার পাশাপাশি হওয়া উচিত পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত আর শক্তিদায়ক। তবে কিছু খাদ্য উপকরণ সকালের নাশতা থেকে বাদ দেওয়া উচিত।

সকালের নাশতায় ফ্রুট সালাদ থাকলে তা থেকে টমেটোকে সরিয়ে রাখা ভালো। মনে হতে পারে, ফ্রুট সালাদে টমেটো কেন! টমেটোকে আমরা সবজির খাতায় ফেললেও এটা আসলে একটা ফল। এতে উচ্চমাত্রায় সাইট্রিক ও ম্যালিক অ্যাসিড থাকে। খালি পেটে টমেটো খেলে তাই পাকস্থলীতে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

আনারস রাখবেন না সালাদের সঙ্গে। কারণ, ফলটিতে থাকে ব্রোমেলাইন। এটি এমন একটি এনজাইম, যা খালি পেটে খাওয়া হলে পেটের সমস্যা বা ডায়রিয়া হতে পারে। বর্তমানে বেরি ফলটি পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

অনেকেরই এটা খেতে ভালো লাগলেও সকালের নাশতায় একে এড়িয়ে চলা ভালো। ফলটি পুষ্টিকর হলেও অম্লীয় হওয়ার কারণে খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তি বা অ্যাসিডিক রিফ্লাক্সের কারণ হতে পারে।

যারা স্বাস্থ্যসম্মত খাবার চান, তাদের চিনি এড়িয়ে চলাই ভালো। নির্দিষ্ট পরিমাণ চিনি সবাইকেই খেতে হয়। তবে সকালের নাশতাটা চিনিযুক্ত খাবার দিয়ে শুরু না করাই উত্তম।

চিনির কারণেই সকালের নাশতা থেকে বাদ পড়বে কেক বা পেস্ট্রি। এ ছাড়া অনেক সময় দোকানের কেনা কেক–পেস্ট্রিগুলোতে থাকে অস্বাস্থ্যকর চর্বি।

আবার কিছু ফল আছে, যেগুলো সকালের নাশতায় না খাওয়া ভালো। যেমন, কমলা, জাম্বুরা কিংবা লেবুর জুস। কারণ এগুলোতে অ্যাসিডিক অ্যাসিড থাকে যা হৃৎপিণ্ড প্রদাহ ও পাকস্থলী জ্বালাপোড়ার মতো সমস্যা তৈরি করে।

জে.এস/

সকালের নাশতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250