শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যে তিন কারণে ওমর সানীর পিছিয়ে পড়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিনটি ভুলের কারণে সুপারস্টার হয়েও ক্যারিয়ার ধ্বংস হয়েছিল চিত্রনায়ক ওমর সানীর, এমনটাই অভিমত নির্মাতা ও অভিনেতা রবিউল ইসলাম রাজের। এই তিনটি কারণ হলো— ১. আমজাদ হোসেনের সঙ্গে বেয়াদবি করা,  ২. আহমেদ আলী মণ্ডলকে চড় মারা ও  ৩. মৌসুমীকে বিয়ে করা।

প্রথম ঘটনার বর্ণনা দিয়ে রবিউল ইসলাম রাজ বলেন, ‘১৯৯৩ সালের শেষের দিকে আমজাদ হোসেন পরিচালিত '১ জন সন্ত্রাসী' ছবির মহরত অনুষ্ঠানের দিনে এক ছোট বেয়াদবির কারণে, দুই দিন শুটিং করার পরেও তাকে বাদ দেওয়া হয়।’

দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে রাজ বলেন, ‘নায়িকা মৌসুমী প্রযোজিত এবং মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী ছবিতে আহমেদ আলী মণ্ডল ছিলেন প্রধান সহকারী পরিচালক। আর এই ছবিতে নায়ক ছিলেন ওমর সানী। শুটিং চলছিল নারায়ণগঞ্জের পাগলা পপুলার স্টুডিওতে। এখানেই নায়ক ওমর সানী আহমেদ আলী মণ্ডলকে চড় মারেন।’

যে কারণে সহকারী পরিচালক সমিতি (সিডাব) সিদ্ধান্ত নেয়, ‘নায়ক ওমর সানী যেসব ছবিতে কাজ করবে, সেসব ছবিতে কোনো সহকারী পরিচালক কাজ করবে না। তখন পরিচালক সমিতির নেতৃত্বে ওমর সানীকে উঁচু একটি ঘোড়ার ওপর উঠিয়ে এফডিসির মধ্যে সবার সামনে হাতজোড় করে মাফ চাওয়ান এবং সমাধান করে দেন।’

এই নির্মাতা তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করেন, ‘১৯৯৬ সালের ২রা আগস্ট নায়ক ওমর সানী নায়িকা মৌসুমীকে বিয়ে করেন, যে কারণে বহু ছবি ব্যাবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।  যে কারণে প্রযোজক ও পরিচালকদের মন খারাপ হয়ে যায় নায়ক ওমর সানীর ওপর।’

রবিউল ইসলাম রাজ ওমর সানীর সঙ্গে শওকত জামিল পরিচালিত চালবাজ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী চলচ্চিত্রেও কাজ করেছেন। এ ছাড়া ওমর সানী অভিনীত পিএ কাজল পরিচালিত বাঁচাও দেশ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছিলেন।

জে.এস/

ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250