শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

আড়ালে থাকা নব্বই দশকের সেই মডেল রিয়ার দেখা মিলল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকে বাংলাদেশের বিনোদন অঙ্গনে যারা মডেল হিসেবে আলো ছড়িয়েছেন, ফারজানা রিয়া চৌধুরী তাদের অন্যতম। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন তিনি। তথ্যসূত্র: প্রথম আলো।

বর্তমানে স্বামী–সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন রিয়া। সম্প্রতি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন এই জনপ্রিয় মডেল। এরই মধ্যে দীর্ঘদিন আড়ালে থাকা সেই পরিচিত মুখের দেখা মিলল ঢাকার এক আড্ডায়। আড্ডার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর তা ঘিরে কৌতূহলও ছড়িয়েছে।

জানা গেছে, গত ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। গতকাল সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাকে দেখা যায়। সেখানে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার বাংলাদেশে আসাকে উপলক্ষ করেই এই আড্ডার আয়োজন করা হয়।

আড্ডার প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ৯ই জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। তিনি বলেন, ‘বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পর্ক নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে পছন্দ করেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, সেই চাওয়াকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প–আড্ডায় সময় কেটেছে।’

নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি…’—এই জিঙ্গেলের সেই বিজ্ঞাপনচিত্রে পল্লবের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ধীরে ধীরে অভিনয়েও যুক্ত হন তিনি।

তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং—দুই মাধ্যম থেকেই নিজেকে গুটিয়ে নেন রিয়া। বর্তমানে পুরোপুরি সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় মডেল।

জে.এস/

ফারজানা রিয়া চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250