শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানের সঙ্গে কী সত্যিই সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল-ইরান চলমান সংঘাতের জেরে পাক-ইরান সীমান্ত বন্ধের খবর অস্বীকার করেছে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবরকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে। খবর আল জাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ও ইরানের মধ্যে সব সীমান্ত সচল রয়েছে এবং মানুষ ও পণ্যের স্বাভাবিক চলাচল অব্যাহত আছে। তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে, তা গুজব। এগুলোর কোনো সত্যতা নেই এবং সব সীমান্ত স্বাভাবিকভাবে কাজ করছে।

এদিকে, গত বুধবার (১৮ই জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাতের কারণে 'আঞ্চলিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক' বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তির জন্যও হুমকি সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ইরান ও তাদের জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি অবিলম্বে চলমান সংঘাত বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250