রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব এখনো শুরু হয়নি; ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানির চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ১৬ ভেন্যুর ১১টিই মার্কিন মুলুকে। মোট ১০৪ ম্যাচের ৭৮টিই হচ্ছে যুক্তরাষ্ট্রে। চলতি বিশ্বকাপের পরের দুই বিশ্বকাপের আয়োজকও ঠিক হয়ে গেছে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরব আয়োজন করবে এককভাবে। সরাসরি না বললেও ১২ বছর পর মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন গিলিয়ানি। বিবিসিকে গতকাল তিনি বলেন, ‘২০৩৮ সালের আয়োজক নির্ধারণে বিড তো হবে। সেই বিড নিয়ে লাফালাফি বাদ দিয়ে চলমান বিশ্বকাপটা ভালোমতো শেষ করতে চাই।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে হচ্ছে বিশ্বকাপ। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ভক্ত-সমর্থক ও ফুটবল গোষ্ঠীদের অভিযোগ তো রয়েছেই। আর ইরান ফুটবল দলের সাপোর্টিং স্টাফসহ বেশ কিছু দলের ভিসা নিয়ে হয়েছে ঝামেলা।

উপরন্তু এবারের বিশ্বকাপে দলসংখ্যা বেড়ে ৩২ থেকে ৪৮ হয়েছে। আর চলমান বিশ্বকাপের মধ্যে শোনা যাচ্ছে, ২০৩০ সালে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশ নেবে ৬৪ দল। একের পর এক সমালোচনা থাকলেও বড় পরিসরের বিশ্বকাপ আয়োজন করতে যুক্তরাষ্ট্রই পারবে বলে আশা গিলিয়ানির। বিবিসিকে তিনি বলেন, ‘ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ হলে সেটা আয়োজন করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে।’

২০৩০ ও ২০৩৪ সালে হতে যাওয়া দুই বিশ্বকাপের আয়োজক যেমন নির্ধারিত করা হয়েছে, ভেন্যুও একরকম চূড়ান্ত বলে জানা গেছে। আগামী বিশ্বকাপগুলোর মধ্যে শুধু ২০৩৮-এর জন্যই নতুন করে বিডিং কার্যক্রম শুরু হবে।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250