সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সেলফি তোলার নাম করে অভিনেত্রীকে যৌন হেনস্তা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে কখনও নগ্ন হতে চেয়ে আবার কখনও মৃত্যু গুজব ছড়িয়ে আলোচনায় এসেছেন। এবার আলোচনায় এসেছেন হেনস্তার শিকার হয়ে। সেলফি তোলার নাম করে এক যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার পুনম রাস্তায় দাঁড়িয়ে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলছেন, ঠিক তখন পেছন থেকে এক অনুরাগী সেলফি তোলার চেষ্টা চালান। রাজি হন অভিনেত্রী। 

এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেলফি তোলার নাম করে পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান যুবক। তাই দেখে চমকে ওঠেন অভিনেত্রী। ঘটনা আঁচ করতে পেরে যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুনমকে। 

এসময় অভিনেত্রীর পাশে দাঁড়ান পাপারাজ্জিরা। ওই অনুরাগীকে তিরস্কার করেন তারা। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিষয়টি নিয়ে নেটমাধ্যমে সহানুভূতির বদলে কটাক্ষ সইতে হচ্ছে অভিনেত্রীকে। 

আরও পড়ুন: এবার হলিউডে সালমান খান

কেউ বলছেন, ‘‘ঘটনাটা সাজানো মনে হচ্ছে? শুরু থেকেই যেভাবে পুনম অস্বস্তি প্রকাশ করতে শুরু করে, তাতে সন্দেহ হয়,’’ অন্য একজন লিখেছেন, ‘‘আমি দেখতে পাচ্ছি ঠিক কতটা খারাপ অভিনয় করেছে।’’ যদিও এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি পুনম।

২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম। 

এসি/কেবি


সেলফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250