মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

কোহলির কাছ থেকে শিখেছেন রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সর্বোচ্চ রানের স্কোরটা ফখর জামানের। ৪০ বলে ৬টি করে চার ও ছক্কায় ৭৮ রান করেছেন এই বাঁহাতি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে, যাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৭৫ রান।

রানে পিছিয়ে থাকলেও রিজওয়ান সেরার পুরস্কার পেয়েছেন ম্যাচটা অপরাজিত থেকে শেষ করে এসেছেন বলে। গতকাল ডাবলিনে রিজওয়ান ও ফখরের দুই ফিফটিতে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান, যে জয় সিরিজে ১–১ সমতা এনে দিয়েছে সফরকারীদের। ম্যাচ শেষে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে ভারতের বিরাট কোহলির কাছ থেকে শেখার কথা জানিয়েছেন রিজওয়ান। বলেছেন, ভারতের ব্যাটিং তারকাকে তিনি সম্মান করেন।

পাকিস্তান–আয়ারল্যান্ড ম্যাচে রিজওয়ানের মুখে কোহলির প্রসঙ্গ এসেছে একটি কীর্তির সূত্র ধরে। আইরিশদের বিপক্ষে ৭৫ রানে অপরাজিত থাকা রিজওয়ানের টি–টোয়েন্টি গড় এখন ৫০.৩৮। ম্যাচসেরার পুরস্কার নিতে গেলে সঞ্চালক রিজওয়ানকে মনে করিয়ে দেন, বর্তমানে শুধু তার এবং কোহলিরই টি–টোয়েন্টি ব্যাটিং গড় ৫০। 

আরো পড়ুন : বিশ্বকাপে খেলতে পারবেন কি না জানালেন তাসকিন

রিজওয়ান তখন বলেন, ‘তিনি ভালো খেলোয়াড়। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি তাকে সম্মান করি।’

রিজওয়ান অবশ্য গড় নিয়ে খুব খুশি হওয়ার কিছু দেখছেন না। গড়পড়তা খেলোয়াড়েরা গড় নিয়ে ভাবেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি সংখ্যার দিকে তাকাই না। আপনি যদি অ্যাভারেজের দিকে তাকান, তাহলে আপনি অ্যাভারেজ খেলোয়াড়। আর যদি ম্যাচ পরিস্থিতি আর কন্ডিশনের দিকে তাকান, তাহলে ভালো খেলবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল। এরপর ইংল্যান্ডে গিয়ে জস বাটলারদের বিপক্ষে বাবর আজমের দল খেলবে চার ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এস/ আই.কে.জে/

বিরাট কোহলি রিজওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250