শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

দেশবাসীর জন্য দোয়া চাইলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট দলে সাবেক হয়ে যাওয়া তারকা, অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মানুষের জন্য দোয়া চাইলেন। সোমবার (২৪শে নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

গত শুক্রবার (২১শে নভেম্বর) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। সেদিনের ভূমিকম্পে সারাদেশে প্রাণ হারান অন্তত ১০ জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরপর শনিবার সন্ধ্যা ছয়টার কিছু সময় পর এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, দেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়বে। মারা যেতে পারেন রাজধানীতে বসবাসরত প্রায় ২ লাখ মানুষ।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়া দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবুধাবি টি-টেন লিগে রয়েলসের হয়ে খেলছেন। আসরের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়েল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। তাতে হেরেছে তার দল। 

এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে রয়েল।

জে.এস/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250