যমুনা ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
সভায় পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, স্বাধীন পর্যবেক্ষক এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরিচালনা পর্ষদ সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়।
সভায় ব্যাংকের অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, উন্নত গ্রাহকসেবা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
খবরটি শেয়ার করুন