মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি এবং আগামী অর্থবছরে ১০ লাখ করে ২০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এরইমধ্যে গম আমদানির জন্য রাশিয়ার সঙ্গে সরকার টু সরকার (জিটুজি) চুক্তি হয়েছে। চলতি অর্থবছর যে ১০ লাখ টন গম আমদানি করা হচ্ছে তার মধ্যে ৫ লাখ ৫৬ হাজার টন গম এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে। ১ লাখ ২০ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। বাকি ৩ লাখ ২৪ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে।

চলতি অর্থবছর কেনা ১০ লাখ টন গমের মধ্যে রাশিয়া থেকে আসছে সাড়ে আট লাখ টন। এর মধ্যে ছয় লাখ টন জিটুজির মাধ্যমে এবং আড়াই লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। এছাড়া বুলগেরিয়া, ইউক্রেন ও উরুগুয়ে থেকে ৫০ হাজার টন করে মোট দেড় লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার।

এছাড়া আগামী অর্থবছর আরও ১০ লাখ টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা আরও জানান, ২১শে এপ্রিল অনুষ্ঠিত পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সরকারিভাবে ৬ লাখ ৮৬ টন গম আমদানি করা হয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বময় খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও ইসরাইল যুদ্ধ এ যেন জ্বলন্ত কড়াইয়ে ঘি ডালার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। নতুন করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। সর্বশেষ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ওপর নজর রাখতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশন দিয়েছেন। যুদ্ধের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে করণীয় নির্ধারণে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আগাম পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও যুদ্ধ পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। বর্ণিত পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর হয়ে উঠছে খাদ্য মন্ত্রণালয়।

আরো পড়ুন : ইলিশের অন্ত্রে পাওয়া গেলো উপকারী ব্যাকটেরিয়া

জানতে চাইলে খাদ্য সচিব ইসমাইল হোসেন এনডিসি জানান, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১২ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। নতুন করে সাড়ে ১৭ লাখ টন খাদ্যশস্য অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। তার মধ্যে ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল, ৫ লাখ টন ধান এবং ৫০ হাজার টন গম কেনা হচ্ছে।

দেশে ধান ও চালের কোনো সংকট নেই। ধানের উৎপাদনও ভালো। সমস্যা হচ্ছে গমের। তাই সরকার নতুন করে চলতি অর্থবছর সব মিলিয়ে ১০ লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরও একই পরিমাণ গম আমদানির মাধ্যমে সংগ্রহ করবে সরকার। এক প্রশ্নের উত্তরে খাদ্য সচিব জানান, নতুন করে ইরান ও ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান ফসল হচ্ছে বোরো ধান। বোরো উৎপাদনে বিদ্যুৎ ও ডিজেল খরচ হয়। বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয় জ্বালানি। ইরান ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে জ্বালানি পাওয়া যাবে না। তখন কিন্তু বোরো উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। বিকল্প হিসাবে বর্ষা মৌসুমে উৎপাদিত ধান বিশেষ করে আমন ও আউশ ধানের চাষাবাদ বাড়াতে হবে। কারণ আউশ ও আমনে জ্বালানি খরচ নেই। সুতরাং সরকারকে এদিকে নজর দিতে হবে।

এস/ আই.কে.জে/

সরকার খাদ্য অধিদপ্তর ধান ও চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250