সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।

অন্যদিকে বাজার ঘুরে দেখা গেছে বাস্তবতা ভিন্ন। মাঠপর্যায়ে তীব্র সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত ১,৬০০ টাকার ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২,২০০ টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, সার্বিক মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য আজ সোমবার এক জরুরি সভার আয়োজন করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠক শেষে জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে এলপি গ্যাসের কোনো ধরনের ঘাটতি বা সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীকে পূর্ণ আশ্বস্ত করেছেন এলপিজি অপারেটররা। সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজার থেকে গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি দেশে আমদানি করা হয়েছে। সে হিসাবে দেশে এলপিজির সরবরাহ ও মজুত স্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমদানিকারক ও অপারেটরদের দাবি, বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরির মতো কোনো বাস্তবিক সংকট নেই।

সভার সভাপতি ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এলপিজির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকপর্যায়ে যেন কোনো কৃত্রিম সরবরাহ ঘাটতি তৈরি না হয় এবং অসদুদ্দেশ্যে কেউ যাতে মজুতদারি করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন। জবাবে এলপিজি অপারেটররাও বাজার স্বাভাবিক রাখতে সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া বৈঠকে এলপিজি আমদানিকারক ও কোম্পানিগুলো তাদের ব্যবসা পরিচালনায় বিরাজমান বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত প্রতিবন্ধকতার কথা তুলে ধরলে মন্ত্রী তা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জ্বালানিমন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব জটিলতা ও বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক নীতিগত সহযোগিতা প্রদান করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এলপিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250