শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভূইয়া কারাগারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভুইয়া ওরফে ফজল মোহাম্মাদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ ও তার ভাইপো তানভীর ভুইয়াকে খুলনার ফুলতলা উপজেলার মিলন ফকির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২৭শে অক্টোবর) খুলনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মো. আলতাফ মাহমুদের এজলাসে তাদের দু’জনকে হাজির করা হয়। আদালত তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। এর আগে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় আনা হয়। এ সময় আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার এসআই নাসির উদ্দিন এ বছরের ২৪শে আগস্ট আদালতে একটি আবেদন করেন। মিলন ফকির হত্যাকাণ্ডে শিমুল ভুইয়া ও তার ভাইপো তানভীর ভুইয়ার সম্পৃক্ততা আছে বলে তাদের এ মামলায় গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নাসির।

আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ

এজাহার সূত্রে জানা গেছে, মিলন ফকির ফুলতলা উপজেলার আলকা পূর্বপাড়া এলাকার মো. ওহাব ফকিরের ছেলে। তিনি ঠিকাদারি ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালের ৩০শে জানুয়ারি মিলন ফকির তার ছেলে ইমনকে ঢাকার উদ্দেশে গাড়িতে উঠিয়ে দিয়ে ফজরের নামাজের জন্য স্থানীয় একটি মসজিদে যান। নামাজ শেষে একটি দোকানে বসেছিলেন তিনি। এমন সময় দুষ্কৃতকারীরা মিলন ফকিরকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। গুলি তার মাথা, বুক ও ডান হাতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় তার স্ত্রী রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভৈরব ঘাট ইজারা নেওয়ার সূত্রে এ হত্যাকাণ্ডটি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এসি/ আই.কে.জে

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250