শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এক স্টল থেকেই সাত হাজার টাকার বই কিনলেন ফখরুল

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলমান অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল পরিদর্শনে যান। তিনি এই স্টল থেকে পছন্দের বেশ কিছু বই কিনেছেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষপর্যায়ের আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

বুধবার (১৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব। 

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে যান মির্জা ফখরুল। এই ঘটনাকে তার রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলটি পরিদর্শনের সময় মির্জা ফখরুলের সঙ্গে থাকা সাংবাদিক এহসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমির প্রাঙ্গণে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল থেকে ৭ হাজারের বেশি টাকার বই কিনেছেন। এর মধ্যে জুলাই আন্দোলন নিয়ে লেখা একাধিক বইও আছে।’

এ সময় মির্জা ফখরুল বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া সাইবার ফোর্স’ এর স্টলও পরিদর্শন করেন।

হা.শা./কেবি


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250