বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অক্ষয়ের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি ভারতে অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি গ্রন্থটি তুলে দেন।

বুধবার (৭ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হেলাল এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম। তিনি বলেন, “শেখ তন্ময় সম্প্রতি ভারতে গেছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন।”

গ্রন্থটি হাতে পেয়ে অক্ষয় কুমার বলেন, ‘ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।’ এ সময় বঙ্গবন্ধুর পৌত্র শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন: সিনেমার পর্দায় নয়, বাস্তবে ৬ মাসের মুখ্যমন্ত্রী’ হতে চান মিঠুন চক্রবর্তী

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে অক্ষয় কুমারের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। ৮০’র দশকে ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছেন তিনি।

এম এইচ ডি/আইকেজে 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250