রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

অনিশ্চয়তার মুখে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি।

আর কয়েকঘন্টা পরেই এশিয়া কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। তবে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যেন শেষই হচ্ছে না। 

শনিবার (২রা সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। 

তবে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। আর দুপুর ৩টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। অর্থাৎ, নির্দিষ্ট সময় খেলা শুরু হলেও এই সময়ের মধ্যে একটি ইনিংস প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। তবে ওভার কমিয়ে  ম্যাচ আয়োজন করা হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেননা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। তাই খেলা শুরু হলেও বৃষ্টি যে কোনও সময় বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, শনিবার ক্যান্ডিতে ১১ মাইল/ঘণ্টা গতিতে হাওয়া বইবে। হাওয়ার সর্বোচ্চ গতি ৩২ মাইল/ঘন্টা পর্যন্ত হতে পারে। 

এম.এস.এইচ/

এশিয়া কাপ বৃষ্টি ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250