শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অনুপম খেরকে রবীন্দ্রনাথ বেশে দেখে বিরক্ত স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কাউকে অভিনয় না করার বিষয়ে টুইট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এরপরই নেটিজেনরা ধারণা করছেন, নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি কেবল অনুপম খেরই হতে পারেন।

স্বস্তিকার টুইটটি ছিল, ‘কেউ আর রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। লোকটিকে একা ছেড়ে দিন। ’সবার ধারণা যে অনুপম খেরকে উদ্দেশ্য করেই অভিনেত্রীর এমন পোস্ট।

তবে এই পোস্টের সঙ্গে ভিন্ন মত পোষণ করা মন্তব্যের ঝড় উঠেছে। আবার কেউ লিখেছেন, কোনো উদ্দেশ্যেই রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়? বাংলা তাকে ভালো করে চেনে।

আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আমরা যদি তার ব্যক্তিত্বকে মর্যাদার সাথে তুলে ধরতে পারি, তবে তা দিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা যেতে পারে।’

আরও পড়ুন:  চিরসবুজ নায়িকা পূর্ণিমার আজ জন্মদিন  

মাত্র দুদিন আগে অভিনেতা অনুপম খের তার আসন্ন চলচ্চিত্রের ঘোষণা করেন যেখানে তাকে ঠাকুরের ভূমিকায় দেখা যাবে এবং এরই রেশ ধরে দুইদিন পরে স্বস্তিকা মুখার্জির টুইটটি আসে।

গত সপ্তাহে অনুপম খের শেয়ার করেছিলেন যে তিনি তার ৫৩৮তম সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন।

প্রথম লুক শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথা সময়ে বিস্তারিত প্রকাশ করবো। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে মূর্ত করার সুযোগ পেয়েছি। শিগগির আমি এই ফিল্ম সম্পর্কে আরও তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো।’

ফার্স্ট লুকের ছবিতে অনুপম সাদা চুল আর লম্বা দাড়ি ও রবি ঠাকুরের মতো পোশাক পরে কবির মতোই পোজ করেছেন। সেই ছবিতে রবি ঠাকুরে সঙ্গে অনুপমের বেশ মিল পাওয়া গেছে।

এসি/


অনুপম স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250