বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি মিলনায়তনে জাতিসংঘের ৭৮তম অধিবেশনের বাইরে সেন্টার ফর এনআরবি আয়োজিত একটি সাইডলাইন কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। 

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং বিষয়ক এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে শান্তির সংস্কৃতি প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। যা বিপুল ভোটে অনুমোদন পায়।

তিনি আরো বলেন, ঋণ পরিশোধে বাংলাদেশ কোনোদিন খেলাপী হয়নি।

দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা ঠেকাতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতিসংঘের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ওআ/


প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250