সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

অপারেশন রুমকে কেন ‘থিয়েটার’ বলা হয়?

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাসপাতাল, এমন একটি স্থান যেখানে মানুষ অসুস্থ হয়ে যান। কেউ সুস্থ হয়ে ফেরেন কেউবা না ফেরার দেশে পাড়ি জমান। হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান অপারেশন থিয়েটার। বলা হয়, এখানে মানুষ পুনর্জীবিত হয় ওঠেন। কখনো কি ভেবেছেন অপারেশনের রুমকে কেন ‘অপারেশন থিয়েটার’ বলা হয়? 

থিয়েটার বললে আমাদের মনের প্রেক্ষাপটে ভেসে ওঠে সিনেমা বা নাটক দেখার কোনো স্থানের চিত্র। তাহলে অপারেশন করার রুমে কেন এই শব্দটি ব্যবহৃত হয়? চলুন জেনে নেওয়া যাক উত্তর- 

এখন যেভাবে অপারেশন বা সার্জারি হয় এমনটা ২০ শতকে কল্পনাও করা যেত না। তখন কাজটি করা খুবই কষ্টসাধ্য ছিল। এই সময় রোগীকে অজ্ঞান না করেই অপারেশন করতে হতো।

এরপর ধীরে ধীরে এই বিষয়গুলি সহজ হয়ে ওঠে। তবে অপারেশনের আগে রোগীর জীবন নিয়ে তখনও যেমন একটা ঝুঁকি ছিল, আজও তা আছে।

ইতিহাস অনুযায়ী, ২০ শতকে হাসপাতালগুলোর অপারেশন রুমগুলো সিনেমা থিয়েটারের মতোই তৈরি করা হয়েছিল। কারণ তখনকার দিনে মেডিকেল ছাত্র ও নার্সদের সার্জারি দেখতে আমন্ত্রণ জানানো হতো। তাদের বসার জন্য আসনের ব্যবস্থাও রাখা হতো। ব্যাপারটি এমন ছিল যেন তারা কোনো সার্জারি নয় বরং সিনেমা দেখছে। 

সেসময় যখন কোনো নবাগত ডাক্তারকে অস্ত্রোপচারের দায়িত্ব দেওয়া হতো তখন অডিটোরিয়ামে বিশেষ মেডিকেল টিম বসার জন্য ব্যবস্থা ছিল। অভিজ্ঞ ও পেশাদার ডাক্তাররা সবসময় তাদের ভুলত্রুটির দিকে নজর রাখত। অবশ্য, অপারেশনের কাজেও তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররা থাকতেন।

আরো পড়ুন: কিভাবে বুঝবেন আপনার রক্তশূন্যতা আছে কিনা

অপারেশনের সময় পুরো প্রক্রিয়াটি দেখার জন্য হাসপাতালের বাইরে থেকে মেডিকেল শিক্ষার্থী এবং নার্সদের আমন্ত্রণ জানানো হতো। তারা গ্যালারিতে বসে পুরো অপারেশনটি দেখতেন। এই কারণেই অপারেশন করার রুমটিকে ‘অপারেশন থিয়েটার’ বলা হয়। যা সংক্ষেপে ওটি (OT) নামে পরিচিত।

বর্তমানে এই চিত্রটা অনেকটাই বদলে গেছে। এখন কেবল ডাক্তার ও তার সহযোগীরাই অপারেশন থিয়েটারে যেতে পারেন।

এম এইচ ডি/

ডাক্তার অপারেশন থিয়েটার মেডিকেল হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250