শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

অবশেষে দেশে ফিরলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।  

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। তিনি আরও জানিয়েছিলেন, বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

মাথার উপর দুর্নীতির অভিযোগ ও নানান কারণে চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থাভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম করা হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

এদিকে এরআগে পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেছিলেন, দেশে ফিরতে পেরে তিনি খুবই আনন্দিত।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইশহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি।

আরো পড়ুন: যুক্তরাজ্যে জামিন পেলেন নওয়াজ শরিফ

আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ছোট ভাই শেহবাজ শরীফ বর্তমান তত্ত্বাবধায়কের আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা।

এসকে/ 

পাকিস্তান প্রধানমন্ত্রী যুক্তরাজ্য নওয়াজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250