সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারে ভূমি অপরাধ আইনের বিধিমালা আসছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩-এর বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা আছে। বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনটির বিধিমালার খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান ভূমি সচিব খলিলুর রহমান। কর্মশালায় বলা হয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের আইন। এ আইনের বিধিমালা এমনভাবে প্রণয়ন করা হচ্ছে, যাতে তা কার্যকরভাবে প্রয়োগ করা যায়।

আরো পড়ুন: ইউটিউব থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন আরজে কিবরিয়া

আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য মন্ত্রণালয় কাজ করছে। বিধিমালাটি প্রণয়ন হলে সাধারণ মানুষ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে। এ জন্য শিগগির আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এরপর এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর বিধিমালাটি কার্যকর হবে।

কর্মশালায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই. কে. জে/ 


সম্পত্তি পুনরুদ্ধার ভূমি অপরাধ আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250