শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

অভিনয় জীবন থেকে বিদায় নিচ্ছি না : সব্যসাচী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত জানুয়ারি মাসের ঘটনা। খবর ছড়িয়ে পড়ে, অভিনয় জীবন থেকে নাকি অবসর নিতে চলেছেন পর্দার ফেলুদা সব্যসাচী চক্রবর্তী! কলকাতায় নয়, পড়শি বাংলাদেশে এই ঘোষণা করেছিলেন সব্যসাচী। তার পর থেকেই অভিনেতাকে নিয়ে নানা জল্পনা ছড়ায় টলিপাড়ায়। অগণিত ফেলুদা অনুরাগী অভিনেতার এই সিদ্ধান্তে ভেঙে পড়েন। এমনকি, সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে তাঁরা দুঃখপ্রকাশ করেন।

সব্যসাচী নিজে এখন ফোন থেকে দূরে থাকা পছন্দ করেন। তাঁর অবসরকে ঘিরে বিতর্ক দানা বাঁধার পরেও বিষয়টা নিয়ে খুব একটা প্রতিক্রিয়া দেননি তিনি। ইদানীং তাঁর বক্তব্যে বার বার একটি কথার উপরে অভিনেতাকে জোর দিতে দেখা যায়। তিনি নাকি ক্লান্ত! সব্যসাচী বললেন, ‘‘হ্যাঁ, আমি ক্লান্ত।

দু’বার করোনায় আক্রান্ত হয়ে খুবই কাহিল হয়ে পড়েছি।’’ তিনি কি সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করতে চাইছেন? মঙ্গলবার সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁর পুত্র সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরই পর্দার ফেলুদা সব্যসাচী। সেখানেই আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, ‘‘মোটেই নয়। দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আর কোনও দিন অভিনয় করব না।’’

আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন সালমান

জানুয়ারি মাসে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন সব্যসাচী। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’’ এই প্রসঙ্গে মঙ্গলবার সব্যসাচী আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এল, আমি অবসর নিচ্ছি কি না। আমিও বললাম, তা হলে তাই।

আসলে তাঁদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ও রকম উত্তর দিই। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।’’ এরই সঙ্গে সব্যসাচী ব্যাখ্যা করলেন, ‘‘মেনে নিচ্ছি আমি কাজ কমিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, অবসর নিয়েছি। ধরা যাক, আমাকে চা দেওয়ার পর বললাম যে এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিলাম?’’

সূত্র: আনন্দবাজার

এসি/ আই. কে. জে/

অভিনয় বিদায় সব্যসাচী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250