মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল

আইফোনে শক্তিশালী পাসকোড যেভাবে তৈরি করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আইফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলেও অ্যাপলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যা সক্রিয় থাকলে চোর সহজে আইফোনের লক খুলতে পারবে না। তবে সে ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর মতো প্রযুক্তিও কম নেই। কম নয় মানুষের তৈরি করা কৌশলও।

সেক্ষেত্রে দামি মোবাইলটি যেমন খোয়া যাচ্ছে, তারই সঙ্গে খোয়া যাচ্ছে আরও অনেক বেশি মূল্যবান তথ্য, ব্যাংকের বিশদ, সোশ্যাল মিডিয়া সবই। কারণ আজকাল সকলেই এই বিষয়ে স্মার্টফোনটির উপর বেশি নির্ভরশীল।

আইফোনে সাধারণত ৪ সংখ্যার পাসকোড ব্যবহার করেন সকলে। কিন্তু এই পাসকোড ক্র্যাক করে ফেলা জালিয়াতদের কাছে কোনো সমস্যাই নয়। তার ফলে ডিভাইসটির নিরাপত্তা লঙ্ঘিত হয় খুব সহজে। তাই আইফোনে শক্তিশালী পাসকোড ব্যবহার করুন। জেনে নিন কীভাবে আইফোনে শক্তিশালী পাসকোড তৈরি করবেন-

আরো পড়ুন : চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর!

১. প্রথমে নিজের ফোনের সেটিংসে গিয়ে ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ডে যেতে হবে।

২. তারপর চেঞ্জ পাসওয়ার্ড।

৩. সেখানে নিজের পুরোনো পাসওয়ার্ড দিতে হবে। তারপরেই নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। এরপর পাসকোড অপশনে গিয়ে কাস্টম আলফানিউমেরিক কোড নির্বাচন করতে হবে।

৪. এতে ব্যবহারকারী অক্ষর, সংখ্যা, স্পেশ্যাল ক্যারেক্টার (যেমন @,#,&,! প্রভৃতি) ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ৬ থেকে ১০টি ক্যারেক্টার হতে হবে।

-এছাড়া, ফোন নিরাপদে রাখার আর একটি উপায় অবশ্যই ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করা। যদি একান্তই ৪ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তাহলে নিজেকেই সজাগ থাকতে হবে।

সূত্র: মেক ইউজ অব

এস/ এসি


আইফোন সোশ্যাল মিডিয়া পাসকোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250