শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পর প্রথম চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

মঙ্গলবার (২৯ আগস্ট) মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, “অক্টোবরে পুতিন ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ এ অংশ নিতে চীন সফরে যাবেন। এজন্য প্রস্তুতিও নিচ্ছে ক্রেমলিন। অনুষ্ঠানটিতে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।”

ব্লুমবার্গকে এ তথ্য নামপ্রকাশে অনিচ্ছুক তিনজন ব্যক্তি নিশ্চিত করেছে। তবে তাঁরা কোন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা বা ব্যক্তি এ ব্যাপারে কিছু জানায়নি ব্লুমবার্গ। 

গত মার্চ মাসে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করে। এরপর থেকে পুতিন কোন দেশে সফরে যাননি। 

এম.এস.এইচ/

শি জিনপিং পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250